Research Article Thesis Paper Batch 2310
আধুনিক বিশ্বে কুরআনের বাস্তব নিদর্শন
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-41 Published: 26 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 44 views
31 downloads
Abstract
পবিত্র কুরআন কেবল চৌদ্দশত বছর আগের কোনো গ্রন্থ নয়, বরং এটি সর্বকালের ও আধুনিক বিজ্ঞানের যুগেও এক জীবন্ত অলৌকিক সত্যের স্মারক। বর্তমান বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে জ্যোতির্বিদ্যা, ভ্রূণতত্ত্ব, সমুদ্রবিজ্ঞান এবং ভূতত্ত্বের মতো জটিল বিষয়ে কুরআনের শতাব্দী প্রাচীন আয়াতগুলোর সত্যতা প্রতিনিয়ত প্রমাণিত হচ্ছে। এই বাস্তব প্রমাণগুলো আধুনিক যুগের মানুষকে মহাবিশ্বের একজন মহান স্রষ্টার অস্তিত্ব ও সত্য দ্বীনের প্রতি গভীরভাবে আকৃষ্ট করে। বস্তুবাদের এই চরম জোয়ারের মাঝেও কুরআনের নির্ভুল বাণী মানবজাতিকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করার একমাত্র নিখুঁত গাইডলাইন হিসেবে কাজ করছে। সামাজিক ও বৈজ্ঞানিক উভয় প্রেক্ষাপটেই কুরআনের বিধানগুলো আজ এক অপরিহার্য ও অনস্বীকার্য বাস্তব সত্য।