Research Article Thesis Paper Batch 2310
আধুনিক নারীবাদ বনাম ইসলামে নারীদের অধিকার
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-13 Published: 27 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 25 views
17 downloads
Abstract
নারী অধিকারের সংজ্ঞা, পরিধি এবং এর সামাজিক বাস্তবায়ন নিয়ে সমকালীন বিশ্বে সেকুলার নারীবাদী আন্দোলন এবং শরিয়তের বিধানের মাঝে একটি ব্যাপক বুদ্ধিবৃত্তিক বিতর্ক চলমান রয়েছে। আধুনিক নারীবাদ মূলত পুরুষতান্ত্রিক কাঠামোর বিরোধিতা করে সম্পূর্ণ লৌকিক সমতা এবং শর্তহীন স্বাধীনতার দাবি তোলে। অন্য দিকে, ইসলাম নারীর স্বতন্ত্র সৃষ্টিতত্ত্ব ও সুরক্ষাকে প্রাধান্য দিয়ে তার অর্থনৈতিক স্বাবলম্বিতা, আইনি অধিকার এবং পারিবারিক মর্যাদার মাঝে একটি ভারসাম্যপূর্ণ ও সুষম বণ্টন নিশ্চিত করে। এই দুই পরস্পরবিরোধী দর্শনের লক্ষ্য ও প্রায়োগিক প্রভাবের বিশ্লেষণ নারীর প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠা এবং একটি শান্তিময় সমাজ গঠনে সঠিক পথ বেছে নিতে সাহায্য করে।