Research Article Thesis Paper Batch 2310
আধুনিক নারীবাদী (Feminism) ও ইসলামী নারীত্ব:তুলনাকূলক বিশ্লেষণ
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-45 Published: 27 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 49 views
55 downloads
Abstract
নারী অধিকার এবং তাদের সামাজিক ভূমিকা নিয়ে সমকালীন বিশ্বে প্রাতিষ্ঠানিক নারীবাদ এবং ধর্মীয় বিধানের মাঝে নানা তাত্ত্বিক বিতর্ক পরিলক্ষিত হয়। সেকুলার সমাজব্যবস্থা থেকে উঠে আসা আধুনিক নারীবাদ মূলত লিঙ্গভিত্তিক অভিন্নতা এবং লৌকিক স্বাধীনতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। অপর দিকে, ইসলামের পারিবারিক ও সামাজিক কাঠামো নারীর অনন্য সৃষ্টিগত বৈশিষ্ট্য, মাতৃত্বকালীন মর্যাদা এবং সামগ্রিক অধিকারের মাঝে একটি সুষম ভারসাম্য বজায় রাখে। এই দুটি ভিন্ন জীবনদর্শনের মূল লক্ষ্য, দৃষ্টিভঙ্গি ও প্রায়োগিক প্রভাবের তাত্ত্বিক মূল্যায়ন সমাজ ও পরিবারে নারীর প্রকৃত সম্মান, অধিকার এবং মানসিক স্বস্তি নিশ্চিতকরণের পথকে আরও স্পষ্ট করে তোলে।