আধুনিক শিক্ষা ব্যবস্থায় ইসলামী মূল্যবোধের অবক্ষয়ের চ্যালেঞ্জ
Abstract
একবিংশ শতাব্দীর বিশ্বায়িত প্রেক্ষাপটে আধুনিক শিক্ষা ব্যবস্থার বাণিজ্যিকীকরণ ও বস্তুবাদী দর্শন শিক্ষার্থীদের মনস্তত্ত্বে এক গভীর নৈতিক সংকট তৈরি করছে। এই গবেষণাপত্রটির মূল উদ্দেশ্য হলো—আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষা কীভাবে অজান্তেই শিক্ষার্থীদের ঐতিহ্যগত ইসলামী মূল্যবোধ থেকে দূরে ঠেলে দিচ্ছে এবং এর ফলে সৃষ্ট মনস্তাত্ত্বিক ও সামাজিক চ্যালেঞ্জসমূহ মূল্যায়ন করা।গবেষণায় দেখা যায়, বর্তমান শিক্ষাক্রম মূলত 'উপযোগিতাবাদ' (Utilitarianism) এবং কেবল কর্মসংস্থানমুখী দক্ষতার ওপর জোর দিচ্ছে, যেখানে মানুষের আধ্যাত্মিক ও আত্মিক উন্নয়ন চরমভাবে উপেক্ষিত। ফলশ্রুতিতে, তরুণ প্রজন্মের মাঝে তীব্র প্রতিযোগিতা, চরম ব্যক্তিকেন্দ্রীকতা, পিতা-মাতা ও শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধের অভাব এবং পশ্চিমা ভোগবাদী সংস্কৃতির অবাধ অনুপ্রবেশ ঘটছে। ইসলাম একটি সামগ্রিক জীবনব্যবস্থা হিসেবে শিক্ষাকে কেবল রুটি-রুজির মাধ্যম মনে করে না, বরং একে 'আদব' বা সার্বিক চরিত্র গঠনের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করে। বর্তমান ধর্মনিরপেক্ষ শিক্ষা কাঠামো এবং পারিবারিক ধর্মীয় অনুশাসনের দুর্বলতা এই অবক্ষয়কে আরও ত্বরান্বিত করছে।গবেষণার প্রাপ্ত ফলাফল নির্দেশ করে যে, এই চ্যালেঞ্জ মোকাবিলায় কেবল পাঠ্যবইয়ে ধর্মীয় অধ্যায় যুক্ত করাই যথেষ্ট নয়, বরং শিক্ষার মূল দর্শনকে 'তাওহীদী' বা ঐশ্বনিক মূল্যবোধের আলোকে ঢেলে সাজাতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে একটি সুস্থ দ্বীনি পরিবেশ নিশ্চিত করতে হবে।