Research Article Thesis Paper Batch 216
আখিরাতে উন্নীত হওয়ার পথে যে সমস্ত বাধা
Volume: 2 Issue: 1 Year: 2026 Pages: 1-38 Published: 19 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 1 views
0 downloads
Abstract
আখিরাতে সফলতা অর্জন ও আল্লাহর সন্তুষ্টি লাভ প্রত্যেক মুমিনের অন্যতম প্রধান লক্ষ্য। তবে মানুষের ঈমান ও সৎ আমলকে দুর্বল করে এমন নানা বাধা আখিরাতের পথে অগ্রগতিকে ব্যাহত করে। দুনিয়ার মোহ, নফসের প্রবৃত্তি, পাপাচার, অহংকার, হিংসা, লোভ, গাফিলতি, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা এবং তওবার প্রতি অবহেলা এসব বাধার অন্যতম। এসব প্রবৃত্তি মানুষের অন্তরকে কলুষিত করে এবং তাকে সৎকর্ম ও আল্লাহর আনুগত্য থেকে দূরে সরিয়ে দেয়। তাই আখিরাতে সফলতার জন্য ঈমানকে সুদৃঢ় করা, তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি, নিয়মিত ইবাদত, গুনাহ থেকে বিরত থাকা এবং আন্তরিকভাবে তওবা করা অপরিহার্য। এই আলোচনায় আখিরাতের পথে প্রধান বাধাসমূহ, সেগুলোর প্রভাব এবং কুরআন-সুন্নাহর আলোকে তা থেকে উত্তরণের উপায় সংক্ষেপে পর্যালোচনা করা হবে।