Research Article Thesis Paper Batch 216
আল কুরআনের গুরুত্ব ও ফযিলত
Volume: 2 Issue: 1 Year: 2026 Pages: 1-61 Published: 16 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 1 views
0 downloads
Abstract
আল কুরআন মহান আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব এবং ইসলামী জীবনব্যবস্থার প্রধান উৎস। এতে মানুষের ঈমান, ইবাদত, নৈতিকতা, পারিবারিক ও সামাজিক জীবনসহ দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা রয়েছে। কুরআন শুধু তিলাওয়াতের গ্রন্থ নয়; বরং এর শিক্ষা বোঝা, হৃদয়ে ধারণ করা এবং জীবনে বাস্তবায়ন করাই একজন মুমিনের অন্যতম দায়িত্ব। কুরআন তিলাওয়াত, অধ্যয়ন ও তার নির্দেশনা অনুযায়ী আমল মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, ঈমানকে শক্তিশালী করে এবং সঠিক পথে চলতে সাহায্য করে। এই আলোচনায় আল কুরআনের গুরুত্ব, ফযিলত, তিলাওয়াত ও অধ্যয়নের মর্যাদা এবং মানবজীবনে এর প্রভাব সংক্ষেপে তুলে ধরা হবে।