Research Article Thesis Paper Batch 2309

আমরা কিরূপ দ্বীনের দাঈ হবো

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-46 Published: 31 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 27 views 15 downloads

Abstract

বর্তমান পরিবর্তিত ও প্রযুক্তিনির্ভর বিশ্বে দ্বীনের সঠিক বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন দাঈর গুণাবলী ও দাওয়াতী কাঠামোর যুগোপযোগী রূপরেখা নির্ধারণ করা অত্যন্ত জরুরি। একজন সফল ও আদর্শ দাঈ হতে হলে প্রথমত কুরআন ও সুন্নাহর গভীর জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী সাধারণ জ্ঞান ও আধুনিক প্রযুক্তির দক্ষতায় বলীয়ান হতে হবে। দাঈর ব্যক্তিগত জীবনে ইখলাস বা নিষ্ঠা, চারিত্রিক মাধুর্য, ধৈর্য, সহনশীলতা এবং যা প্রচার করা হয় তা নিজের জীবনে প্রয়োগের (আমল) মাধ্যমে আদর্শ উপস্থাপন করা আবশ্যক। কঠোরতা বা উগ্রতার পরিবর্তে প্রজ্ঞা (হিকমত), কোমলতা ও সদুপদেশের মাধ্যমে সর্বস্তরের মানুষের সাথে সংযোগ স্থাপন করা দাওয়াতের মূল চাবিকাঠি। এ গবেষণায় একজন আদর্শ দাঈর অপরিহার্য বৈশিষ্ঠ্য, দায়ীর মানসিক ও চারিত্রিক প্রস্তুতি এবং বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে সমাজের সব শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য রূপে দ্বীনকে উপস্থাপন করা যায়—তার একটি সর্বাত্মক বিবরণ তুলে ধরা হয়েছে।

Keywords

Read Online