বালা মুসিবতে ধৈর্য ধারণের গুরুত্ব ও ফজিলত
Abstract
মানবজীবনে বালা-মুসিবত, দুঃখ-কষ্ট ও নানা ধরনের পরীক্ষা অনিবার্য। ইসলামের দৃষ্টিতে এসব বিপদ-আপদ মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং আত্মশুদ্ধি ও মর্যাদা বৃদ্ধির অন্যতম মাধ্যম। এ সময় ধৈর্য বা সবর ধারণ করা একজন মুমিনের গুরুত্বপূর্ণ গুণ ও ঈমানের পরিচায়ক। কুরআন ও হাদিসে বিপদে ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহর রহমত, হেদায়াত, ক্ষমা ও মহান প্রতিদানের সুসংবাদ দেওয়া হয়েছে। ধৈর্যের মাধ্যমে মানুষ আল্লাহর প্রতি আস্থা ও তাওয়াক্কুল বৃদ্ধি করতে পারে এবং হতাশা, অস্থিরতা ও অধৈর্যতা থেকে নিজেকে রক্ষা করতে পারে। এই আলোচনায় বালা-মুসিবতের প্রকৃতি, বিপদের সময় ধৈর্য ধারণের গুরুত্ব, কুরআন-হাদিসে সবরের ফজিলত এবং মুমিনের জীবনে এর ইতিবাচক প্রভাব তুলে ধরা হবে। পাশাপাশি বিপদে একজন মুসলিম কীভাবে ঈমান, দোয়া, তাওয়াক্কুল ও সবরের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে পারে, সে বিষয়েও আলোকপাত করা হবে।