Research Article Thesis Paper Batch 2309

বাংলাদেশে আগত পীর আওলিয়াগণ

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-39 Published: 28 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 27 views 22 downloads

Abstract

দক্ষিণ এশিয়ার অন্যতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল বাংলাদেশে ইসলামের আগমন ও প্রসারে সুফি-সাধক এবং পীর-আউলিয়াগণের ভূমিকা ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ। কোনো প্রকার সামরিক অভিযান বা রাজনৈতিক শক্তির ওপর নির্ভর না করে মূলত তাদের সুমহান চরিত্র, আত্মিক আদর্শ, মানবসেবা এবং সার্বজনীন সুফি দর্শনের মাধ্যমেই এ দেশের সাধারণ মানুষের অন্তরে ইসলামের মূল ভিত্তি রচিত হয়েছিল। হযরত শাহজালাল (র.), হযরত শাহ পরান (র.), খান জাহান আলী (র.), শাহ মখদুম (র.)-সহ অসংখ্য সুফি-সাধক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে বাংলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং তরিকত ও দাওয়াতের আলো ছড়িয়ে দেন। তারা কেবল দ্বীনের দাওয়াতেই নিজেদের সীমাবদ্ধ রাখেননি; বরং স্থানীয় অধিবাসীদের শোষণ থেকে মুক্তি প্রদান, শিক্ষা বিস্তার, লঙ্গরখানা পরিচালনা, দীঘি ও জলাশয় খনন এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে অসামান্য সামাজিক ভূমিকা পালন করেছেন। তাদের উদার সাম্যবাদী দৃষ্টিভঙ্গি তৎকালীন সামাজিক বৈষম্যে পীড়িত অধিবাসীদের ইসলাম গ্রহণে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। আলোচ্য নিবন্ধে বাংলাদেশে আগমনকারী পীর-আউলিয়াগণের আগমন প্রেক্ষাপট, দাওয়াতি কৌশল, সুফিবাদের প্রভাব, সমাজ সংস্কারমূলক অবদান এবং বাংলায় ইসলামি সংস্কৃতি গঠনে তাদের ঐতিহাসিক তাৎপর্য বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করা হয়েছে।

Keywords

Read Online