বাংলাদেশে আগত পীর আওলিয়াগণের দাওয়াত
Abstract
বাংলাদেশে ইসলামের মূল ভিত্তি স্থাপিত হয়েছিল আগত পীর-আউলিয়া, সুফি-সাধক ও দরবেশগণের সুদূরপ্রসারী ও প্রজ্ঞাপূর্ণ দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে। তাদের দাওয়াত কেবল প্রাতিষ্ঠানিক বা বাচিক ধর্মপ্রচারের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং তা ছিল আত্মিক সংস্কার, উচ্চাঙ্গের আখলাক, সামাজিক ইনসাফ ও ব্যবহারিক জীবনের এক জীবন্ত প্রতিফলন। স্থানীয় অধিবাসীদের ভাষা, সংস্কৃতি ও সামাজিক প্রেক্ষাপট অনুধাবন করে তারা প্রজ্ঞা (হিকমাহ) ও পরম সহানুভূতির সঙ্গে সত্যের বার্তা পৌঁছে দিয়েছেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য খানকাহ ও লঙ্গরখানার দ্বার উন্মুক্ত রাখা, সামাজিক বৈষম্য নিরসন, চিকিৎসাসেবা এবং শিক্ষা বিস্তারের মাধ্যমে তারা সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নেন। তাদের এই মানবতাবাদী দাওয়াতি কৌশলের ফলেই তৎকালীন শোষিত ও অবহেলিত জনগোষ্ঠীর মাঝে ব্যাপকভিত্তিক ইসলামি পুনর্জাগরণ ঘটে। আলোচ্য নিবন্ধে বাংলাদেশে পীর-আউলিয়াগণের দাওয়াতি কাজের রূপরেখা, ব্যবহৃত প্রজ্ঞাপূর্ণ কৌশল, সামাজিক মেলবন্ধন গঠনে তাদের ভূমিকা এবং এ অঞ্চলে সুফিভিত্তিক দাওয়াতের চিরন্তন প্রভাব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়েছে।