Research Article Thesis Paper Batch 228
বাংলাদেশের প্রতিটি সমাজে নাস্তিকত্যবাদের বিস্তৃতি রোধে আমাদের করণীয়
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-23 Published: 01 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 2 views
0 downloads
Abstract
বর্তমান বিশ্বায়নের যুগে ইন্টারনেটের অবাধ ব্যবহার ও মুক্তচিন্তার অপপ্রয়োগের ফলে সমাজদেহে নাস্তিক্যবাদী ধারণার অনুপ্রবেশ ঘটছে। এটি প্রচলিত সামাজিক ও ধর্মীয় কাঠামোর ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে, যা নতুন প্রজন্মকে নৈতিকভাবে বিভ্রান্ত করতে পারে। পারিবারিক ও সামাজিক পর্যায়ে সঠিক নৈতিক শিক্ষার চর্চা কমে যাওয়া এই সংকটের অন্যতম কারণ। এই ধরনের আদর্শিক বিচ্যুতি থেকে সমাজকে রক্ষা করতে হলে সমন্বিত ও সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মের যেকোনো যৌক্তিক জিজ্ঞাসার সঠিক উত্তর দেওয়া, সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করা এবং ধর্মীয় মূলনীতির সঠিক প্রচারের মাধ্যমে সমাজে নৈতিক শৃঙ্খলা ও ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব।