Research Article Thesis Paper Batch 2309
ব্যবসা ও সুদ : ইসলামী দৃষ্টিকোণ
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-71 Published: 25 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 3 views
0 downloads
Abstract
ইসলামে মানবজীবনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য সুনির্দিষ্ট ও সুষম নীতিমালা প্রদান করা হয়েছে। যেখানে হালাল উপায়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনাকে অত্যন্ত উৎসাহিত করা হয়েছে, সেখানে সুদ বা রিবা-কে সম্পূর্ণরূপে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ব্যবসা হলো পারস্পরিক সন্তুষ্টি এবং শ্রম ও পুঁজির সমন্বয়ে একটি উৎপাদনশীল প্রক্রিয়া, যা সমাজে অর্থনৈতিক গতিশীলতা আনে। অন্যদিকে, সুদ একটি শোষণমূলক ব্যবস্থা, যা সমাজে অর্থনৈতিক বৈষম্য, অন্যায় এবং দরিদ্রের ওপর জুলুম সৃষ্টি করে। ইসলামী অর্থনীতি মূলত কল্যাণমুখী এবং এর লক্ষ্য হলো সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং সমাজে ইনসাফ কায়েমের জন্য সুদমুক্ত বাণিজ্য ব্যবস্থার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম।