Research Article Thesis Paper Batch 2309

ব্যবসা ও সুদ : ইসলামী দৃষ্টিকোন

Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-71 Published: 14 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 22 views 13 downloads

Abstract

ইসলামী অর্থনীতিতে ব্যবসা ও সুদ সম্পূর্ণ দুটি বিপরীতমুখী ধারণা, যেখানে ব্যবসাকে হালাল এবং উৎসাহিত করা হয়েছে এবং সুদকে কঠোরভাবে হারাম ঘোষণা করা হয়েছে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দুটিতেই মূলধন বৃদ্ধি পায় মনে হলেও, এদের মৌলিক ও নীতিগত ব্যবধান অত্যন্ত স্পষ্ট। ব্যবসা মানুষের শ্রম, মূলধন, পণ্য-সেবার আদান-প্রদান এবং লাভ-ক্ষতির ঝুঁকি গ্রহণের ওপর ভিত্তি করে পরিচালিত হয়, যা সমাজে কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বৃদ্ধি করে। অন্যদিকে, সুদ হলো বিনা ঝুঁকিতে কেবল সময়ের বিনিময়ে অর্থের ওপর নির্দিষ্ট অতিরিক্ত অর্থ আদায় করা, যা অর্থনৈতিক শোষণ ও সামাজিক বৈষম্যের সৃষ্টি করে। পবিত্র কুরআন ও হাদিসের আলোকে এই গবেষণাপত্রে ব্যবসা ও সুদের মৌলিক পার্থক্য, ব্যবসাকে বৈধ করার সুফল এবং সুদ নিষিদ্ধকরণের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব বিশদভাবে আলোচনা করা হয়েছে।

Keywords

Read Online