চেয়ারে বসে নামায আদায়
Abstract
অসুস্থ ব্যক্তি বা শারীারিক অক্ষমতায় আক্রান্ত সালাত আদায়কারীর চেয়ারে বসার বৈধতা নিয়ে ইসলামের প্রধান চার মাজহাবের (হানাফী, মালেকী, শাফেঈ ও হাম্বলী) ফিকহি দৃষ্টিভঙ্গিতে কিছু সূক্ষ্ম বৈচিত্র্য ও নিয়মগত তারতম্য রয়েছে। এই গবেষণাপত্রটিতে রুকু, সিজদা এবং কিয়ামের (দাঁড়ানো) মতো সালাতের মূল রোকনগুলো আংশিক বা পূর্ণাঙ্গভাবে চেয়ারে বসে আদায়ের ক্ষেত্রে চার মাজহাবের প্রাচীন ও সমকালীন ফতোয়াগুলোর একটি তুলনামূলক ফিকহি বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। কোন মাজহাব অনুযায়ী চেয়ারে বসা ব্যক্তি মাটিতে সিজদা করতে বাধ্য এবং কখন চেয়ারের পরিবর্তে মাটিতে বসে ইশারায় নামাজ পড়া উত্তম, তা বিশুদ্ধ দলিলসহ এখানে বিশদভাবে আলোচনা করা হয়েছে। সাধারণ মুসল্লিদের বিভ্রান্তি দূর করতে এবং চার মাজহাবের নির্ভরযোগ্য সিদ্ধান্ত অনুসরণের মাধ্যমে ইবাদতের শুদ্ধতা নিশ্চিত করতে এই ফিকহি পর্যালোচনাটি অত্যন্ত সময়োপযোগী।