দান ও সদকার গুরুত্ব ও ফযীলত
Abstract
ইসলামে দান ও সাদকা কেবল একটি ঐচ্ছিক সামাজিক কল্যাণমূলক কাজ নয়, বরং এটি আত্মশুদ্ধি, ঈমানি পূর্ণতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। পবিত্র কুরআন ও হাদিসের আলোকে মানবজীবনে দান ও সাদকার অপার গুরুত্ব, ফযীলত এবং দুনিয়া ও আখেরাতে এর বহুবিধ সুফল তুলে ধরাই এই আলোচনার মূল লক্ষ্য। ইসলামে সাদকাকে পাপ মোচনের ঢাল, বালা-মুসিবত দূর করার হাতিয়ার এবং সম্পদে বরকত বৃদ্ধির নিশ্চিত উপায় হিসেবে বর্ণনা করা হয়েছে। দানশীল ব্যক্তি মহান আল্লাহর প্রিয়পাত্র হওয়ার পাশাপাশি সমাজে দারিদ্র্য বিমোচন, সামাজিক ভারসাম্য রক্ষা এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া "সাদকায়ে জারিয়া"র মাধ্যমে মানুষের মৃত্যুর পরও সওয়াবের ধারাবাহিকতা বজায় থাকে। মূলত, অহংকার ও কৃপণতা পরিহার করে বিশুদ্ধ নিয়তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করার মানসিকতা গড়ে তোলা একজন মুমিনের আত্মিক ও সামাজিক জীবনের জন্য অত্যন্ত অপরিহার্য।