Research Article Thesis Paper Batch 228
দান সদাকার গুরুত্ব ও ফজিলত
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-61 Published: 03 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 3 views
0 downloads
Abstract
ইসলামী সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থায় দান-সাদাকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ইবাদত। মানবকল্যাণ, দারিদ্র্য বিমোচন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে এর ভূমিকা অপরিসীম। পবিত্র কুরআন ও হাদিসে দান-সাদাকার আত্মিক ও সামাজিক উপকারিতা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে, যা মানুষের অহংকার ও কৃপণতা দূর করে মনকে পবিত্র করে। সম্পদ বৃদ্ধির পাশাপাশি পরকালীন জীবনে আল্লাহর সন্তুষ্টি ও ভয়াবহ আজাব থেকে মুক্তির অন্যতম মাধ্যম হলো এই নিঃস্বার্থ দান। ইসলামের সঠিক নির্দেশনা অনুযায়ী লোকদেখানো মনোভাব বর্জন করে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে দান করার মাধ্যমেই এর প্রকৃত ফজিলত লাভ করা সম্ভব।