দাওয়াতি পথে বাধা ও তা নিরসনের পদ্ধতি
Abstract
ইসলামের সুমহান বাণী ও সত্যের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রতিটি মুসলিমের জন্য একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ অথচ চ্যালেঞ্জিং দায়িত্ব। দাওয়াতী কাজের প্রতিটি পদক্ষেপে দা'য়ীগণ নানা ধরনের অভ্যন্তরীণ, সামাজিক ও পরিবেশগত বাধা-বিপত্তির মুখোমুখি হন। আল-কুরআন ও সুন্নাহর নির্দেশনার আলোকে রচিত এই নিবন্ধে দাওয়াতী পথের প্রধান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা নিরসনের সুনির্দিষ্ট ও টেকসই পদ্ধতি আলোচনা করা হয়েছে। গবেষণায় দেখা যায়, দাওয়াতী কাজের প্রধান বাধাগুলোর মধ্যে রয়েছে—দা'য়ীর সুগভীর জ্ঞানের অভাব, হিকমাহ বা প্রজ্ঞার অনু অনুপস্থিতি, অভ্যন্তরীণ ফেরকাবাজি, সামাজিক কুসংস্কার, ইসলামোফোবিয়া এবং প্রযুক্তির অসচেতন ব্যবহার। নবীদের দাওয়াতী জীবনের অনন্য দৃষ্টান্ত ও ইসলামী আদর্শের আলোকে এই প্রবন্ধে কিছু মূল নিরসন পদ্ধতি তুলে ধরা হয়েছে; যেমন—দ্বীনি ও আধুনিক জ্ঞানের যথাযথ মেলবন্ধন, চরিত্রগত উৎকর্ষতা অর্জন, প্রজ্ঞা ও নম্রতার সাথে বার্তা প্রদান, আধুনিক মিডিয়ার ইতিবাচক ব্যবহার এবং চরম ধৈর্যের পরিচয় দেওয়া। এই গবেষণাটি প্রতিকূল পরিস্থিতিতেও হিকমাহর সাথে দাওয়াতী কাজ অব্যাহত রাখতে দ্বীনের দা'য়ীদের জন্য একটি বাস্তবভিত্তিক দিকনির্দেশক হিসেবে কাজ করবে।