Research Article Thesis Paper Batch 228
দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-46 Published: 07 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 1 views
0 downloads
Abstract
ইসলামী অর্থনীতিতে যাকাত কেবল একটি ধর্মীয় ইবাদত নয়, বরং সামাজিক নিরাপত্তা ও সম্পদ বণ্টনের অন্যতম প্রধান হাতিয়ার। সমাজে ধনী ও দরিদ্রের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য দূর করতে যাকাত ব্যবস্থা অনবদ্য ভূমিকা পালন করে। সঠিক নিয়মে যাকাত আদায় ও তা সুষমভাবে বণ্টন করা গেলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই দারিদ্র্য বিমোচনে এর গুরুত্ব অপরিসীম।