Research Article Thesis Paper Batch 2309
ফেমিনিজমের মুখোশ উন্মোচন: নারীর অধিকার নাকি পারিবারিক ধ্বংস?
Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-27 Published: 25 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 39 views
22 downloads
Abstract
সুস্থ ও সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার মূল ভিত্তি হলো একটি মজবুত পারিবারিক কাঠামো, যেখানে পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধ প্রধান ভূমিকা পালন করে। আধুনিক নারীবাদী আন্দোলনগুলো ব্যক্তিস্বাতন্ত্র্যবাদকে চরম পর্যায়ে নিয়ে গিয়ে পারিবারিক সম্পর্কের এই পারস্পরিক নির্ভরতাকে এক ধরণের দাসত্ব হিসেবে উপস্থাপন করতে চায়। এর ফলে বিবাহবিচ্ছেদের হার বৃদ্ধি এবং নতুন প্রজন্মের সঠিক মনস্তাত্ত্বিক বিকাশ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ইসলাম প্রদত্ত নারীর প্রকৃত অধিকার ও সামাজিক সম্মানের সাথে এই পাশ্চাত্য দর্শনের মৌলিক বৈপরীত্যগুলো অনুধাবন করা এবং সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে পারিবারিক মূল্যবোধের পুনর্জাগরণ ঘটানো আবশ্যক।