Research Article Thesis Paper Batch 2309

ইলম অর্জনের গুরুত্ব ও ফজিল

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-59 Published: 25 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 26 views 15 downloads

Abstract

ইসলামে জ্ঞান বা ‘ইলম’ অর্জন প্রতিটি মুসলিমের জন্য একটি আবশ্যকীয় আত্মিক ও নৈতিক দায়িত্ব। পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে ইলম অর্জনের গুরুত্ব, অনন্য মর্যাদা এবং দুনিয়া ও আখেরাতে এর সুদূরপ্রসারী ফযীলত তুলে ধরাই এই আলোচনার মূল উদ্দেশ্য। প্রথম ওহির মাধ্যমেই ইসলামে পঠন ও জ্ঞান চর্চার ভিত্তি স্থাপিত হয়। হাদিস শরিফে জ্ঞানার্জনকে জান্নাত লাভের সুগম পথ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং জ্ঞানীর মর্যাদাকে অন্যান্য ইবাদতকারীর চেয়ে বহুগুণে উন্নীত করা হয়েছে। সঠিক ইলম মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্তি দিয়ে সত্য ও মিথ্যার পার্থক্য করতে শেখায় এবং অন্তরে আল্লাহর ভয় (তাকওয়া) জাগ্রত করে। অর্জিত কল্যাণকর জ্ঞান ছড়িয়ে দেওয়া "সাদকায়ে জারিয়া" হিসেবে মৃত্যুর পরেও সওয়াবের ধারাবাহিকতা বজায় রাখে। সংক্ষেপে, ইলম অর্জন ব্যক্তির চরিত্র গঠন, আত্মশুদ্ধি এবং একটি আলোকিত সমাজ বিনির্মাণের মূল ভিত্তি।

Keywords

Read Online