Research Article Thesis Paper Batch 2309

ইলম অর্জনের গুরুত্ব ও ফজিলত

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-51 Published: 25 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 3 views 0 downloads

Abstract

মানবজীবনের আত্মিক বিকাশ, সঠিক দিকনির্দেশনা এবং সফল সমাজ গঠনের মূল ভিত্তি হলো ‘ইলম’ বা জ্ঞান। পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ইলম অর্জনের আবশ্যকীয়তা, মর্যাদাগত অবস্থান এবং এর পার্থিব ও পরকালীন ফযীলতসমূহ তুলে ধরাই এই আলোচনার মুখ্য উদ্দেশ্য। ইসলামের সূচনাই হয়েছিল জ্ঞানার্জনের নির্দেশের মাধ্যমে, যা এই ধর্মের মৌলিক দর্শনে শিক্ষার অবস্থানকে স্পষ্ট করে। শরিয়তের দৃষ্টিতে ইলম অর্জনকে জান্নাতের সহজতম পথ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং আলিমদেরকে নবীদের উত্তরাধিকারী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। সঠিক জ্ঞান মানুষকে অন্ধকার, কুসংস্কার ও জাহিলিয়াত থেকে মুক্ত করে খাঁটি তাকওয়া অর্জনে সহায়তা করে। তদ্ব্যতীত, কল্যাণকর জ্ঞান শিক্ষাদান হলো এমন এক অক্ষয় আমল (সাদকায়ে জারিয়া), যার সাওয়াবের ধারাবাহিকতা মৃত্যুর পরেও বহমান থাকে। বস্তুত, সঠিক ইলম চর্চা ও বাস্তবায়নের মাধ্যমেই একজন মুমিন তার আখলাক উন্নত করতে এবং সমাজে ন্যায় ও সত্যের আলো ছড়াতে সক্ষম হয়।

Keywords

Read Online