Research Article Thesis Paper Batch 2309

ইলম অর্জনের গুরুত্ব ও ফজিলত নিয়ে

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-86 Published: 23 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 51 views 35 downloads

Abstract

ইসলামে জ্ঞান বা ইলম অর্জন করা কেবল কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং তা প্রতিটি মুসলিমের ওপর অর্পিত অন্যতম মৌলিক দায়িত্ব। অবতীর্ণ পবিত্র কুরআনের প্রথম বাণীই ছিল পড়াশোনা ও জ্ঞানার্জনের নির্দেশ সংবলিত। ইসলাম মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে সত্য ও আলোর পথে পরিচালনার জন্য জ্ঞান চর্চাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। ইলম অর্জনের মাধ্যমে মানুষ তার সৃষ্টিকর্তাকে সঠিকভাবে চিনতে পারে, আত্মিক পরিশুদ্ধি অর্জন করে এবং সমাজে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। রসূলুল্লাহ (সা.) জ্ঞানার্জনকে জান্নাতের পথ সহজ হওয়ার উপায় হিসেবে ঘোষণা করেছেন এবং জ্ঞানীর মর্যাদাকে সাধারণ আবেদ বা উপাসকের চেয়ে অনেক উঁচুতে স্থান দিয়েছেন। এ প্রবন্ধে ইসলামে ইলমের তাৎপর্য, আলেম বা জ্ঞানী ব্যক্তিদের অনন্য মর্যাদা এবং পার্থিব ও পরকালীন জীবনে ইলম অর্জনের বহুমুখী ফজিলত বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে।

Keywords

Read Online