ইসলাম ধর্ম ই একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ও সত্য ধর্ম
Abstract
ইসলাম কোনো আংশিক ধারণা বা কেবল নির্দিষ্ট কিছু আচার-অনুষ্ঠানকেন্দ্রিক ধর্ম নয়, বরং এটি মানবজাতির জন্য মহান আল্লাহ মনোনীত একমাত্র অবিকৃত, সত্য ও পূর্ণাঙ্গ জীবনবিধান। পবিত্র কুরআন ও সুন্নাহর সুস্পষ্ট প্রমাণের আলোকে ইসলামের একচ্ছত্র সত্যতা, সার্বজনীনতা এবং মানবজীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য এর দিকনির্দেশনার পরিপূর্ণতা ফুটিয়ে তোলাই এই আলোচনার মূল লক্ষ্য। সৃষ্টিজগতের সার্বিক সামঞ্জস্য, মানব প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ মূল্যবোধ এবং কালজয়ী বিধানের মাধ্যমে ইসলাম নিজেকে একমাত্র সত্য ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক স্তরে ইসলামের রয়েছে ভারসাম্যপূর্ণ ও নিখুঁত সমাধান। এই ধর্মে আকাইদ ও ইবাদতের পাশাপাশি মানুষের পারস্পরিক অধিকার (মুয়ামালাত) ও নৈতিক চরিত্রকে (আখলাক) সমান গুরুত্ব দেওয়া হয়েছে, যা মানুষের পার্থিব শান্তি ও পরকালীন মুক্তির একমাত্র নিশ্চয়তা প্রদান করে। মূলত, ওহিভিত্তিক এই চিরন্তন জীবনব্যবস্থাই মানবজাতির সকল সমস্যার বাস্তবসম্মত ও একমাত্র পূর্ণাঙ্গ সমাধান।