ইসলাম ধর্মই একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং সত্য ধর্ম
Abstract
মানব সভ্যতার সংকট নিরসন ও সার্বিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় একটি সার্বজনীন ও ত্রুটিমুক্ত জীবনদর্শনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই গবেষণা নিবন্ধে ইসলামী শরিয়তের মৌলিক নীতি, ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি এবং চিরন্তন সত্যতার আলোকে ইসলামকে একমাত্র পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করা হয়েছে। অন্যান্য ধর্ম ও মানব রচিত মতবাদ যেখানে জীবনের নির্দিষ্ট কিছু দিকের মধ্যেই সীমাবদ্ধ, সেখানে ইসলাম আকাইদ, ইবাদত, নৈতিকতা, পরিবার, অর্থনীতি, সমাজ ও রাষ্ট্রনীতির মতো জীবনের প্রতিটি অধ্যায়ে সুস্পষ্ট কালজয়ী সমাধান পেশ করে। মানবীয় চাওয়া-পাওয়া এবং ঐশ্বরিক বিধিমালার অপূর্ব সমন্বয় ঘটিয়ে ইসলাম এমন এক ভারসাম্যপূর্ণ পথ প্রদর্শন করে, যা প্রতিটি যুগের বৈজ্ঞানিক, চিন্তাগতি ও সামাজিক চাহিদার সাথে পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এই নিবন্ধের পর্যালোচনা প্রমাণ করে যে, মানবজাতির আত্মিক শান্তি, সামাজিক ন্যায়বিচার এবং চূড়ান্ত সাফল্য অর্জনে সর্বশক্তিমান আল্লাহর মনোনীত ইসলাম ধর্মই একমাত্র পূর্ণাঙ্গ ও সত্য জীবনব্যবস্থা।