Research Article Thesis Paper Batch 2309

ইসলামে ধর্মীয় সহাবস্থান ও অন্তঃধর্মীয় সংলাপ

Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-28 Published: 11 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 45 views 33 downloads

Abstract

বহুসংস্কৃতি, নানাবিধ মতাদর্শ এবং সামাজিকভাবে বৈচিত্র্যময় আধুনিক বিশ্বে শান্তিময় পরিবেশ বজায় রাখার জন্য ধর্মীয় সহাবস্থান ও আন্তঃধর্মীয় সংলাপ (Interfaith Dialogue) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষদ। এই গবেষণাপত্রে ইসলামি আকীদাহ, শরিয়াহ এবং ঐতিহাসিক দলিলের প্রামাণিক সূত্রের ভিত্তিতে বহু-ধর্মীয় সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের মূলনীতি ও পারস্পরিক সংলাপের ইসলামি দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করা হয়েছে। ইসলাম বৈচিত্র্যকে মানবজাতির ওপর আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টিগত সুবিন্যাস হিসেবে গণ্য করে এবং সব ধর্মাবলম্বীদের জন্য চিন্তা ও বিশ্বাসের স্বাধীনতার স্বীকৃতি দেয়। ইসলামি বিধানে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে ইনসাফ, পরমতসহিষ্ণুতা, আমানতদারিতা এবং সম্মানজনক আচরণের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে 'মদিনা সনদ', নাজরানের খ্রিস্টানদের সাথে রাসুলুল্লাহ (সা.)-এর চুক্তি এবং পরবর্তী যুগের মুসলিম শাসনামলের আন্তঃধর্মীয় সম্প্রীতি এর প্রত্যক্ষ প্রমাণ। তবে বর্তমান যুগে রাজনৈতিক স্বার্থ, উগ্রবাদ, ইসলামফোবিয়া এবং সঠিক ইসলামি জ্ঞানের অভাব আন্তধর্মীয় সংলাপের ক্ষেত্রে প্রাচীর তৈরি করেছে। এই গবেষণায় অনর্থক বিতর্ক বা অন্যের ধর্মকে আঘাত না করে প্রজ্ঞা, যুক্তি ও নৈতিক ঐকমত্যের ভিত্তিতে কীভাবে একটি ফলপ্রসূ আন্তঃধর্মীয় সংলাপ গড়ে তোলা যায়, তা চিহ্নিত করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো বিশ্বশান্তি ও সামাজিক স্থিতিশীলতা পুনর্গঠনে ইসলামি সহনশীলতার মূলধারার চেতনা তুলে ধরা।

Keywords

Read Online