Research Article Thesis Paper Batch 227
ইসলামে নারীর ভূমিকা
Volume: 7 Issue: 1 Year: 2022 Pages: 1-198 Published: 12 August 2026 DOI: Journal of Islamic Online Madrasah — Volume 3, Issue 1 (2026) 26 views
13 downloads
Abstract
সুস্থ ও আদর্শ সমাজ বিনির্মাণে নারীর গুরুত্ব ও অবদান অত্যন্ত সুদূরপ্রসারী। ইসলাম নারীকে অন্ধকার যুগের অবমাননাকর অবস্থা থেকে মুক্ত করে সর্বোচ্চ মানবিক মর্যাদা, অর্থনৈতিক স্বাধীনতা ও জ্ঞান অর্জনের অধিকার নিশ্চিত করেছে। পারিবারিক কাঠামো টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে একজন মা ও স্ত্রী হিসেবে নারীর ভূমিকা যেমন মৌলিক, তেমনই দ্বীনি মূল্যবোধ প্রচার ও সামাজিক কল্যাণেও তার অনন্য অবদান রয়েছে। শরিয়াহ নির্দেশিত শালীনতার গণ্ডির মধ্যে অবস্থান করে একজন মুসলিম নারী তার বুদ্ধিবৃত্তিক, আত্মিক ও সামাজিক যোগ্যতার দ্বারা সমাজকে সুন্দর ও সমৃদ্ধশালী করে তুলতে সক্ষম।