Research Article Thesis Paper Batch 2310
ইসলামী নারী শিক্ষার অভাবে পারিবারিক অবক্ষয়: কারণ ও করণীয়
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-89 Published: 27 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 23 views
7 downloads
Abstract
একটি সুস্থ ও সুশৃঙ্খল সমাজের মূল ভিত্তি হলো আদর্শ পরিবার, আর পরিবারের মূল চালিকাশক্তি হলেন নারী। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নারী শিক্ষার অভাব বর্তমান যুগে পারিবারিক অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা দিয়েছে। দ্বীনি জ্ঞানের অভাবে পরিবারে পারস্পরিক অধিকার, শ্রদ্ধা এবং সন্তানের সঠিক মনস্তাত্ত্বিক ও নৈতিক বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। এই সংকট থেকে উত্তরণের জন্য নারীদের মাঝে সঠিক ইসলামি শিক্ষার বিস্তার ঘটানো অত্যন্ত জরুরি। একমাত্র ধর্মীয় অনুশাসন ও নৈতিক শিক্ষার মাধ্যমেই পারিবারিক বন্ধন সুদৃঢ় করা এবং একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।