Research Article Thesis Paper Batch 2310
ইসলামী নারী শিক্ষার অভাবে পারিবারিক অবক্ষয়, কারণ ও প্রতিকার
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-105 Published: 27 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 27 views
28 downloads
Abstract
পারিবারিক শান্তি, শৃঙ্খলা এবং ভবিষ্যৎ প্রজন্মের সঠিক মানসিক বিকাশ অনেকাংশেই নির্ভর করে গৃহের প্রধান চালিকাশক্তি নারীর সচেতনতার ওপর। নারীরা যখন দ্বীনি এবং নৈতিক শিক্ষা থেকে দূরে সরে যান, তখন পরিবারে ধর্মীয় অনুশাসনের ঘাটতি দেখা দেয়, যা ক্রমান্বয়ে নৈতিক বিপর্যয় ডেকে আনে। এই শিক্ষার অভাবে দাম্পত্য কলহ বৃদ্ধি পায় এবং সন্তানদের সুষ্ঠু সামাজিকীকরণ ব্যাহত হয়। এই সংকট উত্তরণে পরিবার ও সমাজের পক্ষ থেকে নারীদের জন্য মৌলিক ও প্রায়োগিক ইসলামি শিক্ষার দ্বার উন্মুক্ত করা অপরিহার্য। ধর্মীয় মূল্যবোধের পুনর্জাগরণ এবং সুন্নাহর সঠিক অনুশীলনের মাধ্যমেই কেবল পারিবারিক ভাঙন রোধ করা এবং একটি সুস্থ সুন্দর সমাজ গঠন সম্ভব।