Research Article Thesis Paper Batch 2310

ইসলামী সভ্যতার পূর্ণ জাগরণ কুরআনিক দৃষ্টিভঙ্গি ও বাস্তব প্রয়োগ

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-68 Published: 23 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 24 views 10 downloads

Abstract

এককালে বিশ্বকে জ্ঞান-বিজ্ঞান, ন্যায়বিচার ও মানবিকতার আলো দেখানো ইসলামী সভ্যতা বর্তমানে নানা অভ্যন্তরীণ ও বাহ্যিক সংকটে স্থবির হয়ে পড়েছে। এই গবেষণাপত্রটির মূল উদ্দেশ্য হলো কুরআনের কালজয়ী আদর্শের আলোকেই কীভাবে ইসলামী সভ্যতার পুনর্জাগরণ সম্ভব এবং বর্তমান সমসাময়িক বিশ্বে এর বাস্তব প্রয়োগের রূপরেখা কেমন হবে তা অনুসন্ধান করা।গবেষণায় দেখা যায়, কুরআনের প্রথম নির্দেশ "ইকরা" (পড়ো) এবং এর জ্ঞানভিত্তিক, বৈজ্ঞানিক ও নৈতিক দর্শনই ছিল পূর্ববর্তী ইসলামী স্বর্ণযুগের মূল চালিকাশক্তি। বর্তমান বিশ্বে এই সভ্যতার পুনরুত্থানের জন্য কেবল অতীতের গৌরবগাথা গাইলেই চলবে না, বরং কুরআনের সেই মৌলিক চেতনাকে আধুনিক শিক্ষা, বিজ্ঞান, অর্থব্যবস্থা এবং সুশাসনে রূপান্তর করতে হবে। ইসলামে অগ্রগতি ও আধুনিকতা একে অপরের পরিপন্থী নয়, বরং নৈতিকতা ও আধ্যাত্মিকতার সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণই কুরআনিক সভ্যতার মূল লক্ষ্য।গবেষণার প্রাপ্ত ফলাফল নির্দেশ করে যে, আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় মুসলিম উম্মাহর বুদ্ধিবৃত্তিক জাগরণ, বৈজ্ঞানিক গবেষণা, অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ এবং রাজনৈতিক ও সামাজিক ন্যায়বিচারের বাস্তব প্রয়োগের মাধ্যমেই কেবল ইসলামী সভ্যতার পুনর্জাগরণ নিশ্চিত করা সম্ভব।

Keywords

Read Online