Research Article Thesis Paper Batch 2310
ইসলামোফোবিয়া
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-45 Published: 24 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 25 views
12 downloads
Abstract
বিশ্বায়নের এই যুগে ইন্টারনেটের সহজলভ্যতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর (যেমন ফেসবুক, এক্স ও ইউটিউব) অ্যালগরিদম সুপরিকল্পিতভাবে ইসলামভীতি ছড়াতে ব্যবহার করা হচ্ছে। এই গবেষণাপত্রটিতে ডিজিটাল প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভুয়ো খবরের (Fake News) মাধ্যমে কীভাবে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও নেতিবাচক মনোভাব তৈরি করা হচ্ছে, তা মনস্তাত্ত্বিক কোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে। অনলাইনে ছড়ানো এই বিদ্বেষ বাস্তব জীবনে মুসলিম সংখ্যালঘুদের ওপর শারীরিক আক্রমণ এবং তাদের ধর্মীয় উপাসনালয়ে ভাঙচুরের মতো সহিংস ঘটনা ঘটাতে উসকানি দিচ্ছে। সাইবার জগতে এই পরিকল্পিত প্রোপাগান্ডা নস্যাৎ করতে অনলাইন কনটেন্ট সেন্সরশিপ, কার্যকর আইনি নীতিমালা এবং ইতিবাচক ডিজিটাল অ্যাক্টিভিজমের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি।