Research Article Thesis Paper Batch 2309
জিহাদের অপপ্রচার ও ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি
Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-59 Published: 26 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 20 views
11 downloads
Abstract
ইসলামে জিহাদ বলতে আত্মিক পরিশুদ্ধি এবং সমাজে শান্তি ও সত্য প্রতিষ্ঠার আপসহীন সংগ্রামকে বোঝায়। তবে সংকীর্ণ স্বার্থে এবং বৈশ্বিক রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে একটি গোষ্ঠী এই পবিত্র পরিভাষাকে উগ্রবাদের হাতিয়ার হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করছে। ইসলাম সর্বদা সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয় এবং কোনো প্রকার বেআইনি বা উদ্দেশ্যপ্রণোদিত সংঘাতকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করে। তাই বর্তমান প্রজন্মের নিকট সামাজিক ন্যায়বিচার রক্ষা, মানবকল্যাণ এবং আত্মরক্ষার ক্ষেত্রে জিহাদের যে প্রকৃত ও ইতিবাচক রূপ রয়েছে, তা সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে সবিস্তারে তুলে ধরা প্রয়োজন।