Research Article Thesis Paper Batch 2310
কবরের জীবন ও আমাদের প্রস্তুতি
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-59 Published: 26 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 22 views
11 downloads
Abstract
মানব ইতিহাসের প্রতিটি ব্যক্তির জন্য কবর হলো অনন্ত পরকালের প্রথম মঞ্জিল এবং এক অনিবার্য মনস্তাত্ত্বিক বাস্তবতা। জাগতিক জীবনের কোলাহল শেষ করে মানুষকে একা এই অন্ধকার জগতে প্রবেশ করতে হয়, যেখানে কেবল নিজের আমলই সঙ্গী হিসেবে থাকে। এই অন্তর্বর্তীকালীন সময়ে আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা পাওয়ার জন্য দুনিয়াতেই একটি তাকওয়াপূর্ণ ও সুশৃঙ্খল জীবন গঠন করা জরুরি। নিয়মিত কোরআন তিলওয়াত, পাপাচার থেকে দূরে থাকা এবং মানুষের প্রতি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমেই কেবল এই কঠিন ঘাটি অতিক্রম করা সম্ভব। মৃত্যুর স্মরণ মানুষের ভেতরের অহংকার ভেঙে দেয় এবং তাকে সদাচারী ও খাঁটি বিশ্বাসী হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।