খেলাফত ও গণতন্ত্র কোনটি উত্তম
Abstract
রাষ্ট্র পরিচালনা ও সমাজ ব্যবস্থার সংস্কারে শাসনতান্ত্রিক কাঠামোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক বিশ্বে জনগণের সার্বভৌমত্ব ও সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে গড়ে ওঠা গণতন্ত্র একটি বহুল প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা, যা নাগরিক অধিকার ও স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে। তবে মানুষের তৈরি এই ব্যবস্থায় নৈতিক মূল্যবোধ ও স্থায়ী নীতিমালার প্রায়শই অভাব দেখা যায়। পক্ষান্তরে, আল্লাহর সার্বভৌমত্ব এবং রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর ভিত্তিতে প্রতিষ্ঠিত খেলাফত ব্যবস্থা কেবল একটি রাজনৈতিক কাঠামো নয়, বরং এটি একটি পবিত্র আমানত ও সামগ্রিক দ্বীনি দায়িত্ব। খেলাফত ব্যবস্থায় ন্যায়বিচার, জবাবদিহিতা, শুরা বা পারস্পরিক পরামর্শ এবং আল্লাহর আইনের বাস্তবায়ন নিশ্চিত করা হয়, যা শাসক ও জনগণের মধ্যে আত্মিক ও নৈতিক সম্পর্ক গড়ে তোলে। ইহকালীন শান্তি শৃঙ্খলা এবং পরকালীন জবাবদিহিতার তুলনামূলক বিচারে খিলাফত ব্যবস্থা মানবজাতির সার্বিক কল্যাণে গণতন্ত্রের চেয়ে অনেক বেশি টেকসই, ভারসাম্যপূর্ণ ও সর্বোত্তম ব্যবস্থা হিসেবে পরিগণিত হয়।