Research Article Thesis Paper Batch 2310
কোরবানির ইতিহাস ও জরুরী কিছু মাসায়েল
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-38 Published: 30 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 2 views
0 downloads
Abstract
ইসলামী সংস্কৃতি ও ইবাদতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অংশ হলো কোরবানি। আত্মত্যাগ, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য এবং তাকওয়া প্রদর্শনের মাধ্যমে এই আর্থিক ও শারীরিক ইবাদতটি সম্পন্ন করা হয়। মানব ইতিহাসের সূচনালগ্ন থেকেই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ত্যাগ স্বীকারের এই বিধানটি প্রচলিত রয়েছে, যা পরবর্তীতে একটি নির্দিষ্ট নিয়মে রূপ লাভ করেছে। কোরবানি সঠিক ও ত্রুটিমুক্তভাবে আদায়ের জন্য এর শরিয়তসম্মত নিয়মাবলী, পশু নির্বাচনের শর্ত এবং জরুরি মাসআলা-মাসায়েল সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত আবশ্যক।