Research Article Thesis Paper Batch 2309

কোরবানির ইতিহাস ও জরুরী কিছু মাসায়েল

Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-38 Published: 07 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 23 views 14 downloads

Abstract

কোরবানি ইসলামি শরিয়তের একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ইবাদত, যার মূল চেতনা হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ত্যাগ ও আনুগত্য প্রকাশ করা। কোরবানি করার এই বিধানের ইতিহাস অত্যন্ত প্রাচীন; মানবজাতির প্রথম মানব হযরত আদম (আ.)-এর দুই পুত্র হাবিল ও কাবিলের ঘটনা থেকে এর সূচনা হলেও বর্তমান প্রচলিত কোরবানির ধারাটি মূলত হযরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাঈল (আ.)-এর মহান ত্যাগের স্মারক। আল্লাহ তাআলার নির্দেশে নিজের প্রিয়তম পুত্রকে কোরবানি দেওয়ার যে অভূতপূর্ব পরীক্ষা ইব্রাহিম (আ.) দিয়েছিলেন, তার ধারাবাহিকতাতেই বিশ্বমুসলিম প্রতিবছর জিলহজ মাসে কোরবানি আদায় করে থাকেন। কোরবানি সহিহ ও গ্রহণযোগ্য হওয়ার জন্য এর ঐতিহাসিক প্রেক্ষাপট জানার পাশাপাশি সম্পর্কিত শরিয়তি মাসায়িল সম্পর্কে সঠিক জ্ঞান থাকা আবশ্যক। এই প্রবন্ধে কোরবানির ঐতিহাসিক উৎপত্তি, সুন্নতে ইব্রাহিমির গুরুত্ব এবং নেসাব, পশুর বয়স ও সুস্থতা, জবেহ করার নিয়ম ও গোশত বন্টনসহ দৈনন্দিন জীবনের জরুরি মাসায়িলসমূহ সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে।

Keywords

Read Online