Research Article Thesis Paper Batch 2309

কোরবানির ইতিহাস ও জরুরি কিছু মাসায়েল

Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-57 Published: 08 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 25 views 14 downloads

Abstract

কুরবানি ইসলামি শরিয়তের একটি অন্যতম তাৎপর্যপূর্ণ ও ওয়াজিব ইবাদত, যার মূল চেতনা হলো মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু ও আত্মকে উৎসর্গ করা। কুরবানির ইতিহাস মানবজাতির সুপ্রাচীন অধ্যায়ের সাথে যুক্ত; হযরত আদম (আ.)-এর দুই পুত্র হাবিল ও কাবিলের কুরবানির মাধ্যমে এর সূচনা ঘটে। পরবর্তীতে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর নির্দেশে স্বীয় প্রাণপ্রিয় সন্তান হযরত ইসমাইল (আ.)-কে কুরবানি করার এক অভূতপূর্ব ও অকল্পনীয় অনুগত্যের পরীক্ষা দেন, যার ধারাবাহিকতায় বিশ্ব মুসলিমের জন্য এ আমলটি 'সুন্নতে ইব্রাহিমি' হিসেবে জারি থাকে। সঠিক ও নিখুঁতভাবে এই ইবাদত আঞ্জাম দেওয়ার জন্য কুরবানির জরুরি মাসায়েল সম্পর্কে সম্যক জ্ঞান থাকা আবশ্যক। ১০, ১১ ও ১২ জিলহজ তারিখের মধ্যে যার কাছে প্রয়োজনীয় খরচের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ থাকে, তার ওপর কুরবানি ওয়াজিব। কুরবানির জন্য নির্দিষ্ট বয়সের সুস্থ ও ত্রুটিমুক্ত পশু নির্বাচন করা, শরিয়তসম্মত উপায়ে জবাই করা এবং গোশত তিন ভাগে (নিজের জন্য, নিকটাত্মীয়দের জন্য ও দরিদ্রদের জন্য) বণ্টন করা সুন্নাত ও জরুরি মাসায়েলের অন্তর্ভুক্ত। সারসংক্ষেপে, কুরবানি শুধু রক্ত ও মাংসের আনুষ্ঠানিকতা নয়, বরং এর মূল উদ্দেশ্য হলো তাকওয়া, খোদাভীতি ও আত্মত্যাগের চর্চা করা।

Keywords

Read Online