Research Article Thesis Paper Batch 202

কুরআন হাদীসের আলোকে কিয়ামতের আলামতসমূহ

Volume: 1 Issue: 1 Year: 2026 Pages: 1-94 Published: 04 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 28 views 14 downloads

Abstract

এই গবেষণায় কুরআন ও সহীহ হাদীসের আলোকে কিয়ামতের আলামতসমূহ বিশ্লেষণ করা হয়েছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামত মানবজীবনের চূড়ান্ত পরিণতি এবং আখিরাতের সূচনা। কুরআনে কিয়ামতের অনিবার্যতা ও এর ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন আয়াতে বর্ণনা করা হয়েছে, আর সহীহ হাদীসে কিয়ামতের পূর্বে সংঘটিত হওয়া ছোট (আলামাতুস সুগরা) ও বড় (আলামাতুল কুবরা) আলামতসমূহ বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। এই গবেষণায় কুরআন ও সহীহ হাদীসের আলোকে এসব আলামতের প্রকৃতি, তাৎপর্য এবং মুসলিম সমাজের জন্য এর শিক্ষা ও করণীয় আলোচনা করা হয়েছে। পাশাপাশি দুর্বল ও ভিত্তিহীন বর্ণনা থেকে সহীহ দলিলভিত্তিক তথ্য পৃথক করার গুরুত্বও তুলে ধরা হয়েছে। গবেষণাটি ইসলামী আকিদা সম্পর্কে সঠিক ধারণা প্রদান, কিয়ামতের প্রস্তুতির গুরুত্ব অনুধাবন এবং নৈতিক ও আধ্যাত্মিক জীবন গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

Keywords

Read Online