কুরআন ও আমাদের জীবন
Abstract
পবিত্র কোরআন কেবল একটি ধর্মীয় ঐশী গ্রন্থ নয়, বরং এটি মানবজীবনের সার্বিক দিকনির্দেশনা ও পূর্ণাঙ্গ জীবনবিধান। ব্যক্তি, পরিবার, সমাজ এবং আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও কল্যাণের পথ প্রদর্শনে কোরআনের গুরুত্ব অপরিসীম। এই নিবন্ধে মানবজাতির দৈনন্দিন জীবন পরিচালনায় কোরআনের বাস্তবমুখী শিক্ষা, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, মানসিক প্রশান্তি এবং সংকট উত্তরণে এর ভূমিকা পর্যালোচনা করা হয়েছে। কোরআন কীভাবে মানুষের চিন্তাধারা, চরিত্র গঠন, অর্থনৈতিক সচ্ছলতা, ন্যায়বিচার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে দিকনির্দেশনা প্রদান করে, তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আধুনিক যুগের নানাবিধ মানসিক, সামাজিক ও পারিবারিক সমস্যা সমাধানে কোরআনের শিক্ষার অবিকল্প প্রাসঙ্গিকতা এবং তা জীবনে প্রতিফলনের উপায়সমূহ এতে আলোচিত হয়েছে। বস্তুগত অগ্রগতির সাথে আত্মিক ও নৈতিক উন্নতির সমন্বয় ঘটিয়ে একটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও কল্যাণময় জীবন গঠনে কোরআনের অনুসরণের প্রয়োজনীয়তা চিহ্নিত করাই এই গবেষণার মূল উদ্দেশ্য।