Research Article Thesis Paper Batch 216

কুরআন ও হাদীসের আলোকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত

Volume: 2 Issue: 1 Year: 2026 Pages: 1-46 Published: 05 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 3 views 0 downloads

Abstract

ইসলামে ইতিকাফ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় ইবাদত। বিশেষ উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। বিশেষ করে রমজান মাসের শেষ দশকে ইতিকাফ পালন করা রাসুলুল্লাহ (সা.)-এর একটি গুরুত্বপূর্ণ সুন্নতে মুয়াক্কাদা কেফায়া। কুরআন ও সহিহ হাদিসের আলোকে ইতিকাফের মূল লক্ষ্য হলো দুনিয়াবি ব্যস্ততা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে পুরোপুরি আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করা এবং মহিমান্বিত রাত 'লাইলাতুল কদর' সন্ধান করা। ​পবিত্র কুরআনে ইব্রাহিম ও ইসমাইল (আ.)-কে কাবা শরীফকে ইতিকাফকারীদের জন্য পবিত্র রাখার নির্দেশ দেওয়ার মাধ্যমে এই ইবাদতের প্রাচীনতা ও মর্যাদার প্রমাণ পাওয়া যায়। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, রাসুলুল্লাহ (সা.) ওফাত পর্যন্ত প্রতি রমজানের শেষ দশকে নিয়মিত ইতিকাফ পালন করেছেন। ইতিকাফ মানুষের মন থেকে দুনিয়ার আসক্তি দূর করে আত্মশুদ্ধি অর্জন, গুনাহ মাফ এবং আল্লাহর নৈকট্য লাভে অনন্য ভূমিকা পালন করে। এটি একাধারে সালাত, জিকির, তিলাওয়াত ও দোয়ার মতো একাধিক ইবাদতের সওয়াব একসাথে অর্জনের এক মহা সুযোগ।

Keywords

Read Online