Research Article Thesis Paper Batch 2309
কুরআন ও হাদিসের আলোকে জিহাদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-55 Published: 25 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 62 views
36 downloads
Abstract
ইসলামে সমাজ সংস্কার, আত্মশুদ্ধি এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো জিহাদ। পবিত্র কুরআন এবং রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর সঠিক মর্মার্থের ওপর ভিত্তি করে জিহাদের প্রকৃত সংজ্ঞা, প্রকারভেদ এবং এর অপরিহার্যতা বিশ্লেষণ করা হয়েছে। ইসলামি শরিয়তের সীমানার মধ্যে থেকে অন্যায়ের প্রতিরোধ, মানবকল্যাণ সাধন এবং আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখতে এর সঠিক প্রয়োগের গুরুত্ব এখানে তুলে ধরা হয়েছে। একইসাথে, সমকালীন বৈশ্বিক প্রেক্ষাপটে জিহাদের অপব্যাখ্যা দূরীকরণ এবং এর সঠিক ইসলামি রূপরেখা তুলে ধরার প্রয়োজনীয়তা স্পষ্ট করা হয়েছে।