Research Article Thesis Paper Batch 216

কুরআনের আলোকে দুনিয়া বিমুখতার পদ্ধতি

Volume: 2 Issue: 1 Year: 2026 Pages: 1-71 Published: 19 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 23 views 11 downloads

Abstract

দুনিয়া মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হলেও ইসলামের দৃষ্টিতে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি মানুষের আখিরাতমুখী জীবনকে বাধাগ্রস্ত করতে পারে। কুরআন দুনিয়াকে সম্পূর্ণভাবে বর্জন করার শিক্ষা দেয় না; বরং দুনিয়ার জীবনকে আখিরাতের প্রস্তুতির ক্ষেত্র হিসেবে গ্রহণ এবং এর মোহ ও আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখার নির্দেশনা প্রদান করে। এ গবেষণায় কুরআনের আলোকে দুনিয়া বিমুখতার ধারণা, এর প্রয়োজনীয়তা এবং তা অর্জনের পদ্ধতিসমূহ বিশ্লেষণ করা হয়েছে। কুরআনের বিভিন্ন আয়াতের আলোকে দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, আখিরাতের স্থায়িত্ব, আল্লাহর স্মরণ, তাকওয়া, ইবাদত, দান-সদকা, আত্মসংযম এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুলের মাধ্যমে পার্থিব আসক্তি নিয়ন্ত্রণের বিষয়টি আলোচনা করা হয়েছে। একই সঙ্গে সম্পদ, ক্ষমতা, ভোগ-বিলাস ও পার্থিব সাফল্যের প্রতি অতিরিক্ত আকর্ষণের নেতিবাচক দিকও তুলে ধরা হয়েছে। গবেষণার আলোচনায় প্রতীয়মান হয় যে, কুরআনিক দুনিয়া বিমুখতা দুনিয়া-পরিত্যাগ নয়; বরং দুনিয়াকে উপায় এবং আখিরাতকে চূড়ান্ত লক্ষ্য হিসেবে গ্রহণ করার একটি ভারসাম্যপূর্ণ জীবনদর্শন। এই দৃষ্টিভঙ্গি মানুষের আত্মিক পরিশুদ্ধি, নৈতিক উন্নয়ন এবং আল্লাহকেন্দ্রিক জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Keywords

Read Online