Research Article Thesis Paper Batch 2310

কুরআনের আলোকে শয়তান

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-98 Published: 26 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 27 views 13 downloads

Abstract

ইসলামী জীবনদর্শনে শয়তানের কুমন্ত্রণা ও তার নেতিবাচক প্রভাব থেকে বেঁচে থাকাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা শয়তানের বিভিন্ন চক্রান্ত, যেমন—মানুষের মনে কুচিন্তা তৈরি করা, পাপকে সুন্দর করে উপস্থাপন করা এবং অহংকারের পথে ধাবিত করার কৌশলগুলো উন্মোচন করেছেন। সৃষ্টির শুরু থেকে মানবজাতিকে বিভ্রান্ত করাই শয়তানের মূল লক্ষ্য, যার কারণে সে অভিশপ্ত ও বিতাড়িত হয়েছিল। তবে কুরআনের নির্দেশনা অনুযায়ী, শয়তানের এই চক্রান্ত মূলত অত্যন্ত দুর্বল এবং যারা খাঁটি অন্তরে আল্লাহর ওপর ভরসা করে ও তাকওয়া অবলম্বন করে, তাদের ওপর তার কোনো ক্ষতিকর আধিপত্য থাকে না।

Keywords

Read Online