Research Article Thesis Paper Batch 2310
কুরআনের আলোকে শয়তান
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-226 Published: 26 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 43 views
34 downloads
Abstract
মানুষের আত্মিক ও নৈতিক পতন ঘটানোর ক্ষেত্রে শয়তানের ভূমিকা অত্যন্ত সুদূরপ্রসারী, যা পবিত্র কুরআনে গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। ইবলিস বা শয়তান মানুষকে ভালো কাজের পরিবর্তে মন্দ কাজের দিকে প্রলুব্ধ করতে নিত্যনতুন কৌশল ও ছদ্মবেশ ধারণ করে। সে মানুষের মনে অহেতুক ভয়, ক্ষণস্থায়ী দুনিয়ার মোহ এবং অহমিকা ঢুকিয়ে দিয়ে আল্লাহর অবাধ্য করার চেষ্টা চালায়। তবে কুরআনের শ্বাশ্বত বাণী আমাদের এই আশ্বাস দেয় যে, আত্মশুদ্ধি অর্জনকারী এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাসীদের বিরুদ্ধে শয়তানের কোনো চক্রান্তই সফল হয় না।