Research Article Thesis Paper Batch 2310
কুরআনিক শিক্ষা থেকে দূরে থাকার সামাজিক ও নৈতিক অবক্ষয়
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-37 Published: 27 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 39 views
31 downloads
Abstract
পবিত্র কুরআন কেবল একটি ধর্মীয় গ্রন্থই নয়, বরং এটি মানুষের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের এক পূর্ণাঙ্গ জীবনবিধান। বর্তমান সমাজে অপরাধপ্রবণতা, অন্যায়, দুর্নীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাবের মূল কারণ হলো ঐশী নির্দেশনা ও কুরআনিক শিক্ষার সঠিক অনুশীলন না থাকা। মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় এবং পরকালীন জবাবদিহিতার অনুভূতি হ্রাস পায়, তখন তার নৈতিক চরিত্রের পতন ঘটে। এই নৈতিক বিচ্যুতিই পরবর্তীতে পারিবারিক ভাঙন এবং সামাজিক বিশৃঙ্খলার রূপ ধারণ করে। একটি ভারসাম্যপূর্ণ, শান্তিময় ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণের জন্য তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের মাঝে কুরআনের জীবনমুখী শিক্ষার প্রচার ও প্রসার অত্যন্ত জরুরি।