কুরবানির ইতিহাস ও এর মাসআলা মাসায়েল
Abstract
কুরবানি ইসলামি শরিয়তের অন্যতম সুন্নতে ইব্রাহিমি ও গুরুত্বপূর্ণ একটি শিআর (প্রতীকী ইবাদত)। এর সুদীর্ঘ ও তাৎপর্যপূর্ণ ইতিহাস শুরু হয় মানবজাতির পিতা আদম (আ.)-এর দুই পুত্র হাবিল ও কাবিলের মাধ্যমে এবং পরবর্তীতে জাতির পিতা ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র ইসমাইল (আ.)-এর চরম আত্মত্যাগ ও আনুগত্যের চরম পরীক্ষার মাধ্যমে এটি পূর্ণতা লাভ করে। ইব্রাহিম (আ.) আল্লাহর আদেশে স্বীয় প্রিয় পুত্রকে জবাই করার যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, মহান আল্লাহ সেটিকে কিয়ামত পর্যন্ত বিশ্ব মুসলিমের জন্য স্মরণীয় ইবাদত হিসেবে জারি রেখেছেন। আত্মত্যাগ, অহংকার বর্জন, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সামাজিক সহানুভূতিই কুরবানির মূল চেতনা। সঠিক উপায়ে কুরবানি আদায়ের জন্য এর শরয়ি মাসআলা-মাসায়েল জানা অত্যন্ত জরুরি। জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে নেসাব পরিমাণ মালের মালিকের ওপর কুরবানি ওয়াজিব। নির্ধারিত বয়সের সুস্থ ও নিখুঁত পশু জবাই করা, কুরবানির গোশত তিন ভাগে বণ্টন (নিজের জন্য, আত্মীয়দের জন্য ও দরিদ্রদের জন্য) এবং শরিয়তসম্মত উপায়ে জবাই করার সুনির্দিষ্ট নিয়মাবলি এর অন্তর্ভূক্ত। সংক্ষেপে, কুরবানি শুধু পশু জিলহ করার নাম নয়, বরং আল্লাহর দরবারে নিজের আত্মাকে সমর্পণ করার এক মহান প্রতীকী নিদর্শন।