Research Article Thesis Paper Batch 2309
কুরবানির ইতিহাস ও জরুরি কিছু মাসায়েল
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-58 Published: 26 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 2 views
0 downloads
Abstract
ইসলামী শরিয়তে কোরবানি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইবাদত, যা মূলত আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, আত্মত্যাগ ও ভালোবাসার এক অনন্য নিদর্শন। আদি পিতা আদম (আ.)-এর যুগ থেকে শুরু করে ইব্রাহিম (আ.) ও ইসমাইল (আ.)-এর সুমহান ত্যাগের ঐতিহাসিক ঘটনাপ্রবাহের মাধ্যমে এই বিধানটি মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। এটি কেবল একটি প্রথা নয়, বরং এর সাথে সামাজিক সম্প্রীতি, দরিদ্রদের অধিকার রক্ষা এবং আত্মশুদ্ধির গভীর যোগসূত্র রয়েছে। এই পবিত্র ইবাদতটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করতে পশুর যোগ্যতা, জবেহ করার সঠিক নিয়ম এবং গোশত বণ্টনের মতো অতীব জরুরি শরিয়তি মাসায়েলগুলো সঠিকভাবে জানা ও তা মেনে চলা প্রতিটি মুসলিমের জন্য আবশ্যিক।