Research Article Thesis Paper Batch 227
মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-56 Published: 14 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 2 views
1 downloads
Abstract
ইসলামে পিতামাতার সম্মান ও মর্যাদা সুউচ্চ স্তরে রাখা হয়েছে এবং তাঁদের প্রতি সদাচরণ করাকে ফরয ইবাদতের অন্তর্ভুক্ত করা হয়েছে। সন্তানের শৈশব থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পিতামাতা যে অপরিসীম কষ্ট ও আত্মত্যাগ স্বীকার করেন, তার কৃতজ্ঞতা প্রকাশ করা প্রতিটি সন্তানের নৈতিক কর্তব্য। তাঁদের বার্ধক্যে শারীরিক ও মানসিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, অসমর্থ অবস্থায় পাশে দাঁড়ানো এবং তাঁদের সাথে কখনোই কর্কশ আচরণ না করা শরিয়তের স্পষ্ট নির্দেশ। পিতামাতার দোয়া ইহকালীন সমৃদ্ধি ও পরকালীন জান্নাত লাভের অন্যতম প্রধান চাবিকাঠি।