Research Article Thesis Paper Batch 2309

মহাসফলতা ও চূড়ান্ত ব্যর্থতা

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-60 Published: 01 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 39 views 39 downloads

Abstract

ইসলামী দর্শন ও জীবনচেতনায় সাফল্য ও ব্যর্থতার সংজ্ঞা প্রচলিত পার্থিব মাপকাঠি থেকে সম্পূর্ণ ভিন্ন। পার্থিব জীবনে অঢেল ধন-সম্পদ, উচ্চ ক্ষমতা কিংবা জাগতিক খ্যাতি লাভই চূড়ান্ত সফলতা নয়; বরং পরকালে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভ করাই হলো ‘মহা সফলতা’ (আল-ফাওযুল আযীম)। অন্যদিকে, পার্থিব প্রাচুর্য থাকা সত্ত্বেও আখেরাতে আল্লাহর অসন্তুষ্টি ও শাস্তি লাভ করাই হলো ‘চূড়ান্ত ব্যর্থতা’ (আল-খুসরানুল মুবীন)। আলোচ্য নিবন্ধে/গবেষণায় কুরআন ও হাদিসের দৃষ্টিভঙ্গিতে সফলতা ও ব্যর্থতার প্রকৃত অর্থ, মানুষের ক্ষণস্থায়ী পার্থিব জীবন ও চিরস্থায়ী পরকালের সুষম সম্পর্ক এবং মহা সফলতা অর্জনের মৌলিক শর্তাবলী—যেমন সুদৃঢ় ঈমান, সৎকর্ম, তাকওয়া ও চরিত্র গঠন বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। পরকালীন জবাবদিহিতার চেতনা কীভাবে মানুষকে পার্থিব জীবনের সাময়িক ব্যর্থতায় হতাশ না হয়ে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রাণিত করে, তা উপস্থাপন করাই এ পর্যালোচনার মূল উদ্দেশ্য।

Keywords

Read Online