মহাসফলতা ও চূড়ান্ত ব্যর্থতা
Abstract
ইসলামী জীবনদর্শনে মানবজীবনের সফলতা ও ব্যর্থতার মানদণ্ড জাগতিক ধন-সম্পদ, ক্ষমতা বা সামাজিক মর্যাদার ওপর ভিত্তি করে নির্ধারিত হয় না; বরং তা আখিরাতের চিরন্তন পরিণতির ওপর নির্ভর করে। কোরআন ও সুন্নাহর আলোকে 'মহা সফলতা' (الفوز العظيم) বলতে বোঝায় আল্লাহর সন্তুষ্টি অর্জন, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি লাভ এবং জান্নাতের চিরস্থায়ী নেয়ামত লাভ করা। অপরদিকে, 'চূড়ান্ত ব্যর্থতা' (খুসরান বা الخسران) হলো পার্থিব জীবনের মোহে অন্ধ হয়ে ঈমান ও সৎকর্ম থেকে দূরে থাকা এবং এর ফলশ্রুতায় আখিরাতের অফুরন্ত জীবনকে হারিয়ে জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি হওয়া। এই নিবন্ধে ইসলামী শরীয়াহর আলোকে মহা সফলতা ও চূড়ান্ত ব্যর্থতার প্রকৃত রূপরেখা বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখানো হয়েছে কীভাবে দুনিয়ার জীবনকে আখিরাতের পাথেয় হিসেবে ব্যবহার করে একজন মানুষ চিরন্তন মুক্তি লাভ করতে পারে এবং কীভাবে কুপ্রবৃত্তি ও শয়তানের প্ররোচনা মানুষকে চূড়ান্ত ক্ষতির দিকে পরিচালিত করে।