মহাসফলতা ও চূড়ান্ত ব্যর্থতা
Abstract
ইসলামী দৃষ্টিভঙ্গিতে মানবজীবনের সফলতা ও ব্যর্থতার প্রকৃত সংজ্ঞা জাগতিক অর্থ-সম্পদ, সামাজিক মর্যাদা বা ক্ষমতার স্কেলে নির্ধারিত হয় না; বরং তা আখিরাতের চিরন্তন পরিণতির ওপর সম্পূর্ণ নির্ভরশীল। পবিত্র কোরআনের আল-ফাওজুল আজিম বা 'মহা সফলতা' হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে মুক্তি এবং চিরস্থায়ী জান্নাতের নেয়ামত লাভ করা। পক্ষান্তরে, 'চূড়ান্ত ব্যর্থতা' হলো পার্থিব জীবনের ক্ষণস্থায়ী মোহে অন্ধ হয়ে ঈমান ও সৎকর্ম থেকে দূরে থাকা এবং পরকালে অবধারিত জাহান্নামের শাস্তির মুখোমুখি হওয়া। এই নিবন্ধে ইসলামী শরীয়াহর আলোকে মহা সফলতা ও চূড়ান্ত ব্যর্থতার মৌলিক রূপরেখা বিশ্লেষণ করা হয়েছে। এতে আলোচনা করা হয়েছে কীভাবে জাগতিক জীবনকে আখিরাতের প্রস্তুতির কেন্দ্রবিন্দু বানিয়ে একজন মানুষ চিরন্তন মুক্তি অর্জন করতে পারে এবং কীভাবে কুপ্রবৃত্তি ও অনৈতিক জীবনযাপন মানুষকে চূড়ান্ত ক্ষতির দিকে ধাবিত করে।